মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান

মোঃ জুয়েল খান ,স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৩২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাসান

যোগদানের ১ মাসের মাথায় সন্ত্রাস ও মাদক সার্বিক আইন- শৃঙ্খলা নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৫ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে “মাসিক কল্যান সভা” ও মাসিক অপরাধ সভায়” জেলার শ্রেষ্ঠ (ওসি) হিসেবে মো: মেহেদী হাসান’কে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম- পিপিএম)।

উক্ত জেলা পুলিশের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সদর সার্কেল জাহাঙ্গীর আলম সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ওসি মেহেদী হাসান গত জুন মাসের ১৩ তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী’র শাহ মুখদুম থানার অফিসার ইনচার্জ হিসেবে নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছেন। এরপর চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানায় যোগদানের পর ১ মাসের মাথায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ সম্মাননা। জেলার শ্রেষ্ঠ ওসি সম্মাননা

অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সদর সার্কেল জাহাঙ্গীর আলম মহোদয় সহ সহকর্মীদের অবদান। সদর মডেল থানা পুলিশের পুরো টিমের অর্জন। সদর উপজেলা ও জেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com