মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১২০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

“বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ব্যবসায়ী, সকল সনাতন ধর্মাবলম্বীদের রক্ষার বিষয়ে” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বার ভবনে এই সভার আয়োজন করে।
চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমন।
সভায় অন্যাদের মধ্যে আলোচনায় অংশ নেন- চেম্বারের সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, আদর্শ গ্রুপের পরিচালক মো. সাদিকুল ইসলাম, নবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকারিয়া হোসেন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আমদানিকারক আরিফ উদ্দিন, পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহজাহান আলী, মৎস্য ব্যবসায়ী হারুন অর রশিদ, ব্যবসায়ী এনামুল হক।
চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতিতে দুষ্কৃতিকারীরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করেছে। এখন থেকে কেউ যদি ক্ষতিসাধনের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। সেনাবাহিনীর সদস্যরা জনসাধারণের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘেœ ব্যবসা করতে পারে তাদের সুরক্ষায় চেম্বার পাশে রয়েছে। আপনারা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখবেন, অকারণে দাম বাড়াবেন না।
এ সময় উপস্থিত ছিলেন- চেম্বারের পরিচালক নাজিবুর রহমান, সাবেক পরিচালক বাহারাম আলী, এম কোরাইশী মিলু, নিশান ফুড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মাসুদ রানা, স্বর্ণ ব্যবসায়ী পল্লব বর্মণসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com