মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নাচোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১২৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার ‘আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন’ এ প্রতিপাদ্যে উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে  শুক্রবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের সম্মিলিত আদিবাসী সমাজের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা ১১টায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আমনুরা-নাচোল সড়ক ঘুরে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদ, জেলা শাখার সাধারণ সম্পাদক টুনু পাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিংগু মুরমু, ক্ষুদ্র জাতিসত্তার উন্নয়ন সংগঠন লাহান্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বঙ্গপাল সরদার, গোমস্তাপুর উপজেলার উরাঁও আদিবাসীদের দিঘরী পরিষদের রাজা জহরলাল এক্কা, কলেজ শিক্ষক গোবিন্দ চন্দ্র বর্মন, নাচোল পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীরেন চন্দ্র বর্মণ, নিয়ামতপুর উপজেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, আইচন পাহান, সাংবাদিক আনোয়ার হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক নকুল পাহান।
বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নিজের অস্তিত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সম্পদ ও নাগরিক মর্যাদার অধিকার প্রতিষ্ঠার জন্য আদিবাসীরা যখন আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছে, তখন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আদিবাসীরা ভয়ে রয়েছে।
তারা আরো বলেন, আমাদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত রাস্তা, মাঠে ঘাটে আন্দোলন চালিয়ে যাবে। নিজেদের অধিকার নিজেদের আদায় করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com