মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১২৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তায় থানাগুলোর কার্যক্রম চালুর পর এবার দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এক সপ্তাহ পর সোমবার থেকে তারা দায়িত্বে নিয়োজিত হন।
সোমবার জেলাশহরের ব্যস্ততম এলাকা বিশ্বরোড মোড় ও শান্তি মোড় ঘুরে দেখা যায়, ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে শৃঙ্খলা বজায় রাখে দায়িত্ব পালন করছেন। এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ শিক্ষার্থীদেরও ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেয়া যায়। ট্রাফিক সার্জেন্টদেরও টহল দিতে দেখা যায়। এছাড়া সেনাবাহিনী ও বিজিবি সদস্যদেরও টহল চলমান রয়েছে।
জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) টিআই (প্রশাসন) মো. হামিদুল ইসলাম জানান, ৭ দিন পর ট্রাফিক পুলিশের সকল সদস্য দায়িত্বে নিয়োজিত হয়েছেন।
এর আগে গত শনিবার সকালে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ভোলাহাট থানা পরিদর্শন করেন। এছাড়া তিনি সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভাও করেন।
ওই দিন রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছিলেন, চলমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে ভোলাহাট থানার কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। বিজিবির নিরাপত্তাতেই ভোলাহাট থানার কার্যক্রম চালাবে পুলিশ।
দুপুরে ভোলাহাট উপজেলার তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহানসহ অন্যরা বক্তব্য দেন।
সভায় হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মে মানুষ অংশ নেন। সভায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
অন্যদিকে গত শনিবার সন্ধ্যায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ জানিয়েছিলেন, সেনাবাহিনীর নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল থানার কার্যক্রম শুরু হয়।
এদিকে পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। সোমবার রাস্তায় যানবাহন চলাচল বৃদ্ধি পায়। কর্মজীবী মানুষের সংখ্যাও বেশি দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com