বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমস্তাপুরে জোরপূর্বক মাছ শিকারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১২৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুড়ইল বদ্ধ জলমহালে জোরপূর্বক মাছ শিকারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত ইজারাদাররা। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রেস ক্লাব গোমস্তাপুর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুনর্ভবা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. বিশু। লিখিত বক্তব্যে তিনি বলেন, নিয়ম মেনেই বাংলা সন ১৪২৭ থেকে ১৪৩২ পর্যন্ত ৬ বছরের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে চুড়ইল বদ্ধ জলমহালটি ইজারা গ্রহণ করেছি। ইজারা নেয়ার পর থেকেই জলমহাল এলাকা সংলগ্ন আলিনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের কিছুসংখ্যক দুর্বৃত্ত জোর করে মাছ শিকার করে। এতে প্রায়শই আর্থিক ক্ষতির সম্মুখীন হই। গত ৫ আগস্ট দেশের সাম্প্রতিক পটপরিবর্তনের ফলে ওই এলাকার বেশ কিছু দুর্বৃত্ত গত ১১ আগস্ট তাদের ইজারাকৃত বদ্ধ জলমহালে জোরপূর্বক মাছ শিকার করে। ওই দিন তাদের প্রায় ২৫ লাখ টাকার মাছ শিকার করে আর্থিক ক্ষতি করেছে।
সংবাদ সম্মেলনে মো. বিশু আরো জানান, এরই মধ্যে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), গোমস্তাপুর থানার ওসি ও বিজিবির কোম্পানি কমান্ডারের কাছে লিখিতভাবে আবেদন এবং মৌখিকভাবে সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com