মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জে বিজিবির অভিযানে ৫ ভারতীয় গরু চোরাকারবারি আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫ ভারতীয় গরু চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। গত শনিবার ভোর ৪টার দিকে শিবগঞ্জ সীমান্তের পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি গরু ও দুটি ধারালো অস্ত্রও জব্দ করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখের ছেলে মো. আসলাম শেখ (১৮), রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), বাইতুল মহালদারের ছেলে রনি মহালদার (১৭), মেনাউলের ছেলে ওলিল মহালদার (১৮)। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে।
লে. কর্নেল মনিউর উজ জামান আরো বলেন, ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তে নৌকাযোগে এরা বাংলাদেশের ভূখ-ে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে তিনটি গরু ও দুটি ধারালো অস্ত্রও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, বিষয়টি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে একটি প্রতিবাদ নোট পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com