সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত মোসা. শোভা (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

ওই গৃহবধূর বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়। তিনি ডেঙ্গু পজিটিভ ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছয় দিন ধরে শারীরিক দুর্বলতা ও বমি বমি ভাব ছিল শোভার। রোববার বিকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল দেখে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

পরিচালক আরও জানান, সোমবার সকাল ৮টার আগে ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৪ জন ডেঙ্গু রোগী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com