সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রাজধানীতে ভোক্তা অধিকারের অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর কাওরান বাজার, শ্যামবাজার ও মিরপুর-১ শাহ আলী মার্কেটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শুক্রবার (৪ অক্টোবর) মহাপরিচালকের নির্দেশে ৫টি টিম রাজধানীর বিভিন্ন মার্কেটে এ অভিযান চালায়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায়, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।

অভিযানে মিরপুর শাহ আলী মার্কেট অভিযানে বেরিয়ে আসে, বিক্রেতারা ক্রেতাদের পাকা ভাউচার দিচ্ছেন না। মার্কেটস্থ ভাই ভাই এন্টারপ্রাইজ ১০০ ডিম ক্রয় করেছে ১২৬০ টাকায়, অথচ বিক্রি করছে ১৩২০ টাকায়। এর ফলে অধিদপ্তর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

অপরদিকে শ্যামবাজারে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কাজের জন্য ৪ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কারওয়ান বাজারে ১টি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com