সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নীলফামারীতে ১১টি দোকান আগুনে পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

নীলফামারীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে দোকানের মালামাল পুড়ে গিয়ে ৩৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।

শনিবার দিবাগত রাত ১টায় সদর উপজেলার খোকশা বাড়ী ইউনিয়নের মোনাগঞ্জ হাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে বাজারের তোফাজ্জল হোসেনের মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দোকানে অনেক তেল জাতীয় তরল পদার্থ থাকায় নিমিষেই আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকানে মজুদ থাকা চাল, ডাল, তৈল, অন্যান্য পণ্যসামগ্রী ও অবকাঠামো সহ প্রায় ৩৬ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত দোকানীদের সঙ্গে কথা বলেছেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও সমাজ সেবক মাসুদ রানা মাসুম।

বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. আবু সায়েম বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ১১টি দোকানে আনুমানিক ৩লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় ১০লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com