মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

৪ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি  পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা। আগে তিন দিনের ছুটি থাকলেও দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার একদিনের ছুটি বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারের নির্বাহী আদেশে এই ছুটি (বৃহস্পতিবার) ঘোষণা করা হয়েছে। আজই প্রজ্ঞাপন দেওয়া হবে। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে।

কারণ, আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর দিন রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি।

এদিকে পূজায় একদিনের ছুটি বাড়ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম।

তিনি বলেন, পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে।

এদিকে, দুর্গাপূজা, ফাতেহা ই ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুলকলেজ বন্ধ থাকবে ৯ দিন। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি বর্ধিত হবে ১১ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে, যা চলবে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পর্যন্ত। তবে পরবর্তী দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী রোববার (২০ অক্টোবর)। এর মধ্যে আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি, ফাতেহা ই ইয়াজদাহম এর ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা ছুটি ১৬ অক্টোবর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com