সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নারায়ণগঞ্জের কালির বাজারে ভয়াবহ আগুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

নারায়ণগঞ্জের কালির বাজার মসলা পট্টিতে ভয়াবহ আগুন লেগেছে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

রোববার রাত সাড়ে ১১টার দিকে বাজারের মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে মুহূর্তের মধ্যে অন্যান্য দোকানে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাতে কালীরবাজারের দোকানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ ও হাজিগঞ্জ ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে কালির বাজার মসলা পট্টিতে আগুনের খবর পান তারা। দ্রুত আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে থাকে।

কালিরবাজার নারায়ণগঞ্জ শহরের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র। এর একদিকে ওষুধের দোকান, কাপড়ের দোকান। অন্যদিকে খাদ্যসামগ্রীর পাইকারি দোকান আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com