মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

দুর্গাপূজার ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, রাস্তায় তীব্র যানজট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার টানা চারদিনের ছুটি শেষে খুলছে অফিস-আদালত। কর্মস্থলে যোগ দিতে অনেকেই শহরে ফিরেছেন, কেউ কেউ আজ ফিরছেন। ফলে রাজধানী ফিরতে শুরু করেছে পুরনো রুপে।

সোমবার (১৪ অক্টোবর) সরেজমিন রাজধানীর কয়েকটি সড়ক ঘুরে দেখে গেছে, সকাল থেকে গাড়ির চাপ বাড়ায় রাস্তায় ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছেন পুলিশ সদস্যরা। রাজধানীর হানিফ ফ্লাইওভারে সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। একই অবস্থা রাজধানীর গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী, গুলশানসহ কয়েকটি এলাকার। তীব্র যানজটে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে এসব পথে চলাচলকারীদের।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তানভীর নাইম বলেন, সকাল ৮টার দিকে কাজলা থেকে বাসে উঠেছি। এখনও সায়েদাবাদই পার হতে পারিনি। কয়টায় অফিসে পৌঁছাতে পারব জানি না। এভাবে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় হানিফ ফ্লাইওভারে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাহমুদুল হাসান বলেন, রাস্তায় এত তীব্র যানজটে সত্যিই বিরক্ত লাগে। এক ঘণ্টা আগে বের হই তবুও সময়মতো অফিসে পৌঁছাতে পারি না। এভাবে কতদিন চলবে জানি না। কোনভাবেই তো জ্যাম কমছে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com