বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কুড়িগ্রাম থেকে ‘স্বপ্নের বাংলাদেশ’-এর যাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ১৫২৫ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘স্বপ্নের বাংলাদেশ’ এর যাত্রা শুরু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাগলার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জোড়া পায়রা উড়িয়ে ‘স্বপ্ন আমার, সমৃদ্ধ দেশ’ স্লোগানে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ জাফর আলী।

পরে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ‘স্বপ্নের বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক ও রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ সংগঠনটির উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। এর আগে মনিটরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক সাংসদ জাফর আলী, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ কবির, সংগঠনটির অতিরিক্ত নির্বাহী পরিচালক আবু ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ কৃতী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে দুই শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে বৃত্তির ব্যবস্থা করা হয়। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইদুল ইসলাম মুকুলের উপস্থাপনায় অনুষ্ঠানে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অপর আরও একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানের মাঝামাঝি সময় ছিল উদ্দীপনামূলক কবিতা আবৃত্তি পরিবেশন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com