মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ইলিশ শিকারের দায়ে ১১ জনের বিনাশ্রম কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের পদ্মা-যমুনায় ইলিশ শিকারে দায়ে আটককৃত ১১ জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন শিবালয় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার পদ্মা-যমুনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাকির সরদার (১৮), আঃ হাকিম (৬৫),  আঃ বারেক (৫২), আবুল কাসেম(৩৫), মনজুর আলী (৪০), মোঃ আলী (৬৩), কাওসার (১৯),সাগর(১৯),সোমেজ(২০), রুবেল(২৮) ও শফিক(৩৫) কে আটক করা হয়। আটককৃতরা সকলেই পাবনার আমিনপুর উপজেলার বাসিন্দা। অভিযানে জব্দ করা হয় এক লাখ মিটারের অধিক অবৈধ কারেন্ট জাল এবং প্রায় দুই মণ মা’ইলিশ।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের পরিচালিত অভিযানে মৎস্য অফিস, কোস্টগার্ড ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে আটককৃত প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত  ইলিশ স্থানীয় নিস্ন আয়ের মানুষ ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা’ ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ ও আহরণ বন্ধ থাকবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জনকণ্ঠকে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com