মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

কিশোরগঞ্জে নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে এসিল্যান্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

গতকাল রোববার (২০ অক্টোবর) রাতে সহকারী কমিশনার (ভূমি) পুলিশসহ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজারে নিত্যপণ্যের মূল্য যাচাই করতে মনিটরিংয়ে যান।
এসময় ক্রেতারা সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে নিত্যপণ্য ক্রয় করেন এবং ভিড় করতে থাকেন। ক্রেতারা পিঁয়াজ এক শত, আলু পঞ্চাশ টাকা দরে কিনতে পেরে সন্তোষ প্রকাশ করে। ক্রেতারা এ সময় বলেন- প্রতিনিয়ত প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করা হলে দোকানদাররা বেশি দাম নিতে পারবে না। তাই ক্রেতাদের নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান।
বাজার মনিটরিংয়ের সময় এক আলু আড়াৎদারকে দাম বেশি নেয়া ও হিসাব না রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস এ জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস বলেন, নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে গিয়ে দ্রব্যের দাম বেশি নেয়ার অভিযোগে এক আড়ৎদারের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া সকল ব্যবসায়ীকে ক্রেতাদের কাছে ন্যায্য মূল্য নেয়াসহ দ্রব্যের ন্যায্য দরের তালিকা দোকান ঘরে দৃশ্যমান স্থানে টাঙ্গানোর নির্দেশ দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক জানান, নিত্যপণ্যের সঠিক মূল্যে যাতে ক্রেতারা কিনতে পারে এজন্য মনিটরিং জোরদার করা হয়েছে। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে এবং তা চলমান থাকবে।
উল্লেখ্য, এর কয়েকদিন আগেও সহকারী কমিশনার (ভূমি) বাজার মনিটরিং করেছেন। তিনি ওই দিন দাম বেশি নেয়ার অভিযোগে তিন ব্যবসায়ীর জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com