বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ডিম ও মুরগির বাজার তদারকিতে কাপ্তান বাজারে এফবিসিসিআই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানীর কাপ্তান বাজার পরিদর্শন করলো শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

রবিবার (২৭ অক্টোবর) সকালে এফবিসিসিআই -এর প্রশাসক মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে বাজার পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে এফবিসিসিআই -এর বাজার মনিটরিং সেল। এ সময়, ব্যবসায়ীদের কাছ থেকে ডিমের মূল্য ও সরবরাহ পরিস্থিতি বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করেন এফবিসিসিআই -এর প্রশাসক।

পরে কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মোঃ হাফিজুর রহমান। ডিমের দাম ভোক্তাদের নাগালে রাখতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতা আহ্বান করেন তিনি। প্রশাসক বলেন, বাজার স্থিতিশীল রাখতে আপনাদের ভূমিকা দেখতে চায় এফবিসিসিআই। কেউ যদি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তাদের তথ্য আমাদের দিন। আমরা এসব তথ্য সরকারকে হস্তান্তর করবো। সরকার আইন অনুযায়ি ব্যবস্থা নিবে।

এফবিসিসিআই –এর বাজার মনিটরিং সেল প্রয়োজনে ডিম-মুরগির সরবরাহকারী পর্যায়েও বাজার তদারকি করবে বলে উল্লেখ করেন এফবিসিসিআই -এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান। বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এফবিসিসিআই -এর সকল কার্যক্রমে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান কাপ্তান বাজারস্থ ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম। সরকার নির্ধারিত দামে এবং চাহিদা অনুযায়ি ডিমের সরবরাহ বজায় থাকলে বাজার নেমে আসবে বলেন জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই -এর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমীন ও অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি, ছাত্র সমন্বয়কসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com