বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মাটিরাঙ্গায় কৃষকের বাজার উদ্বোধন করলেন ইউএনও

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকাল ৪টার দিকে কৃষকের বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইয়া, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাটিরাঙ্গা উপজেলা শাখা কর্তৃক পরিচালিত মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মুখে কৃষকের বাজার থেকে সপ্তাহে ৭ দিন নিত্যপণ্য ক্রয় করা যাবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আমির হোসেন রনি।

পৌর এলাকার বাসিন্দা রমিজ উদ্দিন বলেন, তিনি একজন দিনমজুর দিন শেষে যা উপার্জন হয় তা থেকে পরিবারের জন্য নিত্যপণ্য কিনতে বেশ হিমশিম খেতে হয়। এখান থেকে পণ্য কিনে কিছুটা সাশ্রয় হয়েছে।

মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুই মুঠো ভাত তুলে দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে খেটে খাওয়া সাধারণ মানুষের কথা চিন্তা করে উপজেলা প্রশাসন যেভাবে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, সরকার কর্তৃক গৃহীত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পদক্ষেপ হিসেবে মাটিরাঙ্গায় কৃষকের বাজার চালু করা হয়েছে। বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোন মধ্যস্বত্বভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন। সাধ্যমতো পণ্য কিনতে পেরে স্বস্তি পাবে সাধারণ জনগণ। সব শ্রেণিপেশার মানুষের কাছে দারুণ সাড়া ফেলা এ কৃষকের বাজার পণ্যের দাম না কমা পর্যন্ত চলমান থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com