বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান:টিসিবির তেল ও ডাল উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

অবৈধভাবে মজুত করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১৩৪০ কেজি ডাল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার ও সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, রোববার (২৭ অক্টোবর) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ও লালবাগ থানা পুলিশ লালবাগের নবাবগঞ্জ বাজারে যৌথ অভিযান চালায়। সেখানকার মোহাম্মদ শুকুর আলী আকন্দের গোডাউনে তল্লাশি চালিয়ে টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও এক হাজার ৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এই অবৈধ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার দুই ব্যবসায়ী হচ্ছেন শাহ আলম ও আরিফ হোসেন।

আইএসপিআর জানায়, সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com