মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বাজিতপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের শিমুলতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাজা ও নগদ এক লক্ষ আট হাজার পাঁচশত সাতান্ন টাকা বিভিন্ন রকমের ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে বাজিতপুর সেনা ক্যাম্পের একদল যৌথ বাহিনী গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের শিমুলতলা গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি শারমিন আক্তার (৪০) ও তার স্বামী ফিরোজ মিয়াকে নিজ ঘর থেকে প্রায় এক কেজি গাঁজা ও নগদ এক লক্ষ আট হাজার পাঁচশত সাতান্ন টাকা উদ্ধার করেন।

শারমিনকে গ্রেপ্তার করে সেনা ক্যাম্পে নিয়ে আসলে তার স্বীকারোক্তিতে ভোর সাড়ে ৪টায় তার স্বামী ফিরোজ মিয়াকে (৪৮) পশ্চিম শিমুলতলা থেকে গ্রেপ্তার করে।

ফিরোজ মিয়া ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার কাছ থেকে ১৫টি বল্লম, ৫টি রামদা, ১টি কিরিজ, ১টি চাপাতি ও ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করে। তারপর উদ্ধারকৃত মালামালসহ আসামিকে বাজিতপুর থানায় প্রেরণ করে।

এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন বলেন, আসামি ও জব্দকৃত মালামালসহ তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর তাকে কিশোরগঞ্জ কোর্টে চালান দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com