মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চবির ছাত্রী হলে গোপনে ভিডিও, যুবক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলে ঢুকে গোপনে ভিডিও ধারণ করায় বহিরাগত এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

শনিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে শেখ হাসিনা হলের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, শেখ হাসিনা হলের প্রহরী মোটরের সুইচ অন করতে গেলে সেই ফাঁকে হলের মধ্যে প্রবেশ করেন অভিযুক্ত আব্দুর রহিম। বারান্দায় হাঁটতে দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা বুঝতে পারেন যে বুক পকেটে মোবাইল রেখে ভিডিও ধারণ করছিলেন তিনি। পরে প্রক্টোরিয়াল বডিকে খবর দেয়া হয়। তার কাছ থেকে বিভিন্ন কোম্পানীর নয়টি সিম কার্ড উদ্ধার করে প্রক্টোরিয়াল বডি।

সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, ‘নারী শিক্ষার্থীদের হলে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে হলে গিয়ে তাকে আটক করি। তবে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com