সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেকে বক্তৃতা করেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা তাছমিনা খাতুন। ইউনিনেফের কমিউনিকেশন ডেভেলপমেন্ট সিএডি অফিসার মঞ্জুর আহমেদ প্রকল্প সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন।
মুক্ত আলোচনা অংশ নেন- রুট অব লাইফের প্রতিষ্ঠাতা আবু আব্দুল্লাহ কাফি, রুট অব লাইফের সভাপতি লাবনী আক্তার, বিডি ক্লিনের জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ওয়ালিদ হাসান, নাচোলের আস্থা ফাউন্ডেশনের সভাপতি আলী আকবর, গ্রামপুলিশ ইসামাইল হোসেন।
সভায় বাল্যবিয়ে প্রতিরোধে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com