সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণে যৌথ অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। রবিবার সকালে উপজেলার কানসাট গোপালনগর মোড় ও শিবগঞ্জ থানা মোড়সহ বিভিন্ন সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ সড়ক পরিবহন আইনে কানসাটে ২৬টি মামলা দেয়া হয়। পাশাপাশি কাগজপত্রবিহীন ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া শিবগঞ্জে বেশ কিছু গাড়িকে মামলা দেয়া হয়েছে।
সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ জানায়, সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
মামলা ও যানবাহন জব্দ করার পাশাপাশি অভিযানে সড়কে শৃঙ্খলা ও আইন-কানুন ফিরিয়ে আনা ও বৈধ গাড়ির কাগজপত্র সাথে রাখা এবং হেলমেট ব্যবহারে উৎসাহিত করা হয় পথচারীদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com