বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

‍‍`সন্তানদের বৃত্তিসহ প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে‍‍`

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

তথ্য উপদেষ্টার ঐকান্তিক প্রচেষ্টায় কল্যাণ ট্রাস্ট থেকে সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফেনীর একটি রেস্টুরেন্টের হল রুমে লক্ষীপুর,চাঁদপুর ও কুমিল্লা ও স্থানীয় ৩২ জন সাংবাদিকের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে এম আবদুল্লাহ আরও বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় দীর্ঘ মেয়াদে সাংবাদিকদের জন্য কাজ করবে কল্যাণ ট্রাস্ট। দেশব্যাপী সাংবাদিকদের ডাটাবেইজের ভান্ডার তৈরি করা হবে, যাতে প্রকৃত সাংবাদিকরা উপকৃত হয় এবং অপ-সাংবাদিকতা বিলুপ্ত হয়।

ফেনী জেলা তথ্য অফিসার আল আমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, আবু তাহের,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী জেলা জামায়াত ইসলামির প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম।

ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুর জেলার ৩১ জন কর্মরত ও ১জন নিহত সাংবাদিকের মাঝে সর্বনিম্ন ৫০ হাজার এবং সর্বোচ্চ ২লাখ টাকা করে প্রায় ২০লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com