মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কানাইঘাটে শ্বশুর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

সিলেটের কানাইঘাটে শ্বশুর বাড়িতে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় জুবায়ের আহমদ (৫০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বড়চতুল ইউনিয়নের চতুল সরুফৌদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের আহমদ পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আব্দুল বারীর ছেলে।

স্থানীয়রা জানান, আনুমানিক তিন বছর আগে নিহত জুবায়ের আহমদের সঙ্গে বিয়ে হয় কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের সরুফৌদ গ্রামের হুসন আহমদ ওরফে ফেড়াইর মেয়ের। বুধবার ভোরে ফজরের নামাজের ওজু করতে গেলে জুবায়েরের শাশুড়ি একটি গাছের ডালের সঙ্গে জামাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে বাড়ির লোকজনকে জানান। পরে এলাকাবাসী পুলিশকে জানালে তাঁরা লাশ উদ্ধার করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com