মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

জলমহাল দখল নিয়ে সংঘর্ষে শতাধিক আহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

হবিগঞ্জের লাখাইয়ে জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অবস্থায় কমপক্ষে ৫০ জনকে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই সংর্ঘের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামের বর্তমান ইউপি সদস্য আইয়ুব আলী ও একই গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে স্থানীয় একটি মাছ ধরার বিল (জলমহাল) নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে একটি পক্ষ বিলে মাছ ধরতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ১০০ জন আহত হন।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বন্দে আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com