মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে পাঠাগারের আশপাশের কয়েকটি ইউনিয়নের ৫৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে পাঠাগার মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়।
রানীহাটি সাধারণ পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জহিরুল করিম, চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. এন্তাজুল হক, হরিনগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দৌলত আলী, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য আহসান হাবীব, সহসভাপতি জহিরুল করিম ডেভিটসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক শিপারুল আনাম।
এসএসসি পাস করে রানীহাটি ডিগ্রি কলেজ, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ ও চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসায় অধ্যায়নরত এলাকার ৫৪ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়।
উল্লেখ্য, রানীহাটি সাধারণ পাঠাগারের নিকটবর্তী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর, উজিরপুর ও সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে বসবাসরত কৃতী শিক্ষার্থীদের প্রতিবছর এধরনের সংবর্ধনা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com