বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবীতে কলাপাড়ায় সাইকেল র‍্যালি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

আজ শুক্রবার (১৫ নভেম্বর ) সকাল ১০টায় গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস এর অংশ হিসাবে জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় আন্দারমানিক নদীর তীর হেলিপ্যাড মাঠ থেকে সাইকেল র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার এ গিয়ে শেষ শেষ হয়েছে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং আমরা কলাপাড়াবাসী এর যৌথ আয়োজনে এই সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বৃদ্ধি করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা, জলবায়ূর ন্যায্যতা দাবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শণ করা হয়।

র‍্যালির শুরুতে বক্তব্য রাখেন, ওয়াটারকিপার্সের কলাপাড়া সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য সচিব এস, এম, মোশারফ হোসেন মিন্টু, অমল মুখার্জী, আমরা কলাপাড়াবাসীর সভাপতি মোঃ নজরুল ইসলাম, প্রান্তজন এর ফিল্ড কো- অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ, সংগঠক কামাল হাসান রনি। র‍্যালির‍ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসক্লাবের সদস্য সচিব মোশাররফ হোসেন মিন্টু।

গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস একটি সমন্বিত বৈশ্বিক কর্মসূচী, যা কার্যকর জলবায়ু পদক্ষেপের জন্য প্রচারণা চালায়। বাংলাদেশে, এই কর্মসূচীটি বিশেষভাবে জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবি জানায়, কারণ কপ ২৯ একটি ফাইন্যান্স কপ, যা জলবায়ু অর্থায়ন বিষয়ে একটি বড় চুক্তি নিয়ে আসার প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া, আরও বিস্তৃত জলবায়ু ন্যায়বিচারের বিষয় যেমন জীবাশ্ম জ্বালানি পরিত্যাগ এবং যুদ্ধ ও গণহত্যার বিরুদ্ধে লড়াইও উত্থাপিত হবে।এই র‍্যালির মাধ্যমে জলবায়ু পদক্ষেপের দাবিগুলো উত্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com