সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নাচোলে বাল্য বিয়ে প্রতিরোধে আদিবাসীদের নিয়ে সংলাপ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিয়ে ও নারী-শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার নাচোল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।
বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। সংলাপে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির উপপরিচালক বেঞ্জামিন টুডু, নাচোল সরকারি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল আলম, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার ও প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, এসআইএল’র প্রোগ্রাম ডিরেক্টর পিন্টু অ্যালবার্ট, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু।
ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় নাচোল উপজেলা প্রশাসন এই সংলাপের আয়োজন করে।
সংলাপে আদিবাসী নারী-পুরুষরা বাল্যবিয়েকে না বলেন। এসময় তারা তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।
বক্তারা বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং বাল্যবিয়ে না দিতে আদিবাসীসহ সকলের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com