বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে তিনশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিক উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে চান্দিনা বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ।

শনিবার সকাল ৯টা থেকে পরিচালিত অভিযানে অন্তত তিনশত দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন অভিযান নেতৃত্ব দেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, উচ্ছেদ অভিযানের দীর্ঘস্থায়ী সুফল ভোগ করতে যেসব জায়গা উদ্ধার করা হয়েছে সেগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য ব্যবহার করা হবে। আবার যেন কেউ অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য সড়ক বিভাগ এসব জায়গার সঠিক তত্ত্বাবধানে থাকবে কিংবা যাত্রী ছাউনি তৈরি করতে পারেন।

এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট কঠোর নির্দেশনা রয়েছে সরকারি জায়গায় কেউ স্থাপনা তৈরি করতে পারবেন না।

সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে এলাকায়ও বড় আকারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এখানেও মহাসড়কে যান চলাচল ব্যাহত করে এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আগামী সপ্তাহে দাউদকান্দি এলাকার গৌরীপুরে অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com