বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

সাঁতার শিখনে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা হয়েছে। ‘সাতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা’ এ শ্লোগানকে সামনে রেখে এবিএম, বিআইএন ফাউন্ডেন ও সিটিজেন নেটওয়ার্কের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে সেফ সুইমিং একাডেমি। রবিবার বিকেলে শহরের পৌর ইকোপার্ক এলাকা থেকে সাঁতারা প্রতিযোগিতা শুরু হয়। প্রায় ২ কিলোমিটার এ প্রতিযোগিতায় অংশ নেয় শহরের বিভিন্ন সাঁতার একাডেমীর ১৮ জন সাতারু। যা দেখতে নদীর পাড়ে ভীড় করে নানা শ্রেণিপেশার শত শত মানুষ। ২ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে পুরাতন ধোপাঘাটা ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয় এ প্রতিযোতিায়। এতে প্রথম হয় সদর উপজেলা ভুটিয়ারগাতি গ্রামের সাতারু সুজা উদ্দিন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, প্রকৌশলী হাসিবুল কবির, সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব, কাজী আলী আহম্মেদ লিকু, সাঁতারু সংগঠক নাজিম উদ্দিন জুলিয়াস, সাংস্কৃতিক কর্মী শাহিনুর আলম লিটন, গাউস গৌর্কি, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক মাহাফুজুর রহমান বিপ্লব, নদীমাতৃক দেশে সাঁতার না জানা একটি অভিশাপ। আমরা সকলকে সাঁতারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা জানাতে এই আয়োজন করেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com