বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভূঞাপুরে পরিমাপে কম দেয়ায় ৪ ফিলিং স্টেশনকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

টাঙ্গাইলের ভূঞাপুরে পরিমাপে কম দেয়ায় ৪ ফিলিং স্টেশনের মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার।

দণ্ডপ্রাপ্ত ফিলিং স্টেশনের মধ্যে- যমুনা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা, ভূঞাপুর ফিলিং স্টেশনকে ৭ হাজার ও কাকন কলি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ফিলিং স্টেশনগুলো গ্রাহকদের ঠকিয়ে ওজনে কম দিয়ে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে যমুনা ফিলিং স্টেশন, ভাই বন্ধু ফিলিং স্টেশন, ভূঞাপুর ফিলিং স্টেশন ও কাকন কলি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিমাপে কম দেয়ার সত্যতা প্রমাণিত হয়। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন- ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন করায় ওই ৪ টি ফিলিং স্টেশনকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বিএসটিআই কর্তৃপক্ষ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com