সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, জরিমানা আদায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স নিউমার্কেট মুদি বাজারে অভিযান চালিয়েছে। শুক্রবার সকাল ১১টায় এই টাস্কফোর্স কমিটির সদস্য সচিবি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইবের নেতৃত্বে নিউ মার্কেট মুদি বাজারে হুমায়ন স্টোরসহ বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়। এসময় হুমায়ন স্টোরের প্রোপাইটর মো. হুমায়ন কবির (৩৭)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মীর আল মনসুর শোয়াইব ছাড়াও কমিটির সদস্য জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী, জেলা ক্যাব সেক্রেটারি ও কমিটির সদস্য মো. আব্দুর রহিম, খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদিকে সদর থানা পুলিশের এএসআই আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com