সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

অতিরিক্ত মূল্যে সার বিক্রি, জরিমানা গুনলেন দুই ব্যবসায়ি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে ঝিলিম ইউনিয়নের ২ জন খুচরা ডিলারকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে থাকা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল মাহমুদ জানান, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মিয়াপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রির অভিযোগ পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের নেতৃত্বে এই কোট পরিচালনা করা হয়।
এসময় মিয়াপাড়ার মেসার্স তরিকুল ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই ট্রেডার্সে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বীন জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com