বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শ্রীপুরে ম্যাট্রেস কারখানার গুদামে আগুন, মালামাল পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

গাজীপুরের শ্রীপুরে একটি ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (মাওনা চৌরাস্তা) এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শ্রীপুরে মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহামুদুল হাসান অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ করে কারখানার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের গুদামে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। আগুন মুহুর্তেই পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কারখানা মালিক পারভেজ বলেন,  পাঁচতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে তিনি ম্যাট্রেস তৈরির কারখানা পরিচালনা করে আসছেন। আগুনে তার সহায় সম্বল শেষ হয়ে গেছে। আবার ঘুরে দাঁড়াতে পারব কিনা জানি না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com