সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

গোমস্তাপুরে শেষ হলো এফটিআই গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এফটিআই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়েছে। গত শনিবার রাতে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়।
জেলাপর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রোড ব্লক চাঁপাইনবাবগঞ্জ। তারা ২-০ সেটে রাশেদ জুটি রহনপুরকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের জোরিকুল। অপর খেলায় রহনপুর ফ্রেন্ডস ব্যাটমিন্টন ক্লাব ২-০ সেটে খান ব্রডব্যান্ড রহনপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই খেলায় জাতীয় পর্যায়ের খেলোয়াড় অংশগ্রহণ করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের লোকমান।
এফটিআই গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও রহনপুর ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন রহনপুর ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ।
প্রধান অতিথি ছিলেন এফটিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ফতেহ্-উল-ইসলাম আলাল। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- এফটিআই গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস তাহেরা ইসলাম লিপি ও উপদেষ্টা পরিচালক কর্নেল হাফিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলি, ক্রীড়া সংগঠক আফতাব উদ্দিন লালান।
উল্লেখ্য, রহনপুর এফটিআই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত ২৬ নভেম্বর থেকে শুরু হয়। জেলাপর্যায়ে ১৬টি ও জাতীয় পর্যায়ের ৮টি দল নিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com