বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৫টি ইটভাঁটিকে ৩ লাখ ৫ হাজার জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

নারায়ণগঞ্জে বন্দরে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ৫ টি ইঁটভাটিকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইটভাঁটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান চালায়। বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। অবশ্য সন্ধ্যা সোয়া ৭ টায় অভিযানের এ বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স মায়ের দোয়া ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স আল মদিনা ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স নারায়ণগঞ্জ ব্রিকসকে ৩০ হাজার টাকা, মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ৭৫ হাজার টাকা ও মেসার্স হাজী অটো ব্রিকসকে ১ লাখ টাকাসহ ৫টি ইটভাটাকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাঁটি স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী উক্ত ৫টি ইটভাঁটি থেকে তিন লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং কার্যক্রম সম্পূণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাঁটি ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ##
ছবি আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com