সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে গোমস্তাপুর ভারতীয় নাগরিক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নাজির উদ্দীন কার্তিক (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার রাত ৯টার দিকে ওই সীমান্তের কেতাব বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাজির ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুরের মৃত মছির উদ্দীনের ছেলে।
পরে বিজিবি তাকে গোমস্তাপুর থানায় সোপর্দ করলে বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ পুলিশ।
আটকের বিষয়টি ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান রাতেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
অধিনায়ক আরো জানান, মঙ্গলবার রাতে বাঙ্গাবাড়ী বিওপির সদস্যরা প্রতিদিনের মতো ওই এলাকায় টহল দিচ্ছিলেন। টহল দেওয়ার সময় সীমান্তের ২০৪/এমপি পিলার হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার এলাকায় সন্দেহজনক এক ব্যক্তির চলাফেরা লক্ষ করেন তারা। পরে তাকে জিজ্ঞেসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তার নাম নাজির উদ্দীন কার্তিক। পরবর্তীতে তার কাছ থেকে পাসপোর্ট অথবা বৈধ কাগজপত্র চাওয়া হলে তিনি কিছুই দেখাতে পারেননি। ওই সময় বিজিবি তাকে আটক করে। তল্লাশি করে তার কাছ থেকে ভারতীয় ১০ রুপি ও বাংলাদেশী ২৫০ টাকা পাওয়া যায়।
লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান আরো বলেন, জিজ্ঞাসাবাদে নাজির জানান, ১০/১২ দিন আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে গোমস্তাপুর থানার ডিউটি অফিসার সূত্রে জানা গেছে, আটক ভারতীয় নাগরিক নাজির উদ্দীন কার্তিককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com