বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঝালকাঠি পৌর স্টেডিয়ামে জুলাই-আগস্ট বিপ্লব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঝালকাঠি পৌর স্টেডিয়ামে জুলাই-আগস্ট বিপ্লব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার বিকেল ৩টায় ঝালকাঠির জেলা প্রশাসক উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেন। উদ্ভোধক ছিলেন শহিদ কামাল হোসেন সবুজের স্ত্রী সাদিয়া বেগম রানী। এই টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করছে এবং সিমিত ১২ ওভারের উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩৬ রানের ব্যবধানে শাহী-৯৯ টিমকে পরাজিত করেছে। ঝালকাঠি বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ্যাড. আককাস সিকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হাসান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ইব্রাহিম মাহমুদ,সাব্বির হোসেন,এম.এ সাইদ ও জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ মশিউর রহমান সহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা ও ক্রিকেট খেলোয়াররা উপস্থিত ছিলেন।
ছবিঃ ঝালকাঠি পৌর স্টেডিয়ামে জুলাই-আগস্ট বিপ্লব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে নিহত পরিবারের কামাল হোসেনের স্ত্রী সাদিয়া বেগম রানী ট্র্রফি উন্মোচন করেন, পাশে অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com