সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

পরিবার থেকেই সচেতনতার কাজ শুরু করতে হবে : জেলা প্রশাসক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
সভায় ৭০ জন আনসার সদস্য ও ৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের যুবরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
অংশগ্রহণকারীদের জেলা প্রশাসক বলেন, বর্তমানে বাল্যবিয়ের হারের দিক থেকে পিরোজপুর জেলা এক নম্বরে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা দ্বিতীয় নম্বরে রয়েছে। এত প্রচার-প্রচারণার পরও কমছে না বাল্যবিয়ে। কাজেই পরিবার থেকেই সচেতনতার কাজটি শুরু করতে হবে। পিতা-মাতাকে বোঝাতে হবে। কন্যাশিশুদের অবহেলা না করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। সচেতনতার কাজটি আমাদের যুবসমাজ ভালোভাবে করতে পারবেন। আনসার সদস্যরা জানতে পারেন কোন বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে, যখনই জানতে পারবেন তখনই প্রশাসনকে জানাবেন।
স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, ইউনিসেফ-বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মঞ্জুর আহমেদ।
মুক্ত আলোচনায় সহকারী জেলা তথ্য অফিসার আব্দুল আহাদসহ অন্যরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com