বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কৃষকের উন্নয়ন হলেই জনগণের প্রকৃত উন্নয়ন হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষকের উন্নয়ন হলেই জনগণের প্রকৃত উন্নয়ন হবে। কৃষকের কিভাবে উন্নতি হবে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তারা বঞ্চিত হলে কাউকে ছাড় দেয়া হবে না।

উপদেষ্টা আজ বিকেলে খুলনা মহানগরীর দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার আঞ্চলিক কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা বলেন, কৃষি বিভাগে ডক্টরেট ডিগ্রিধারীর সংখ্যা বেশি। তার মানে তারা বেশি শিক্ষিত। এটাকে কৃষকের স্বার্থে কাজে লাগাতে হবে। তা না করে ও কৃষকের কাছে না গিয়ে অফিসের এসি রুমে বসে থাকলে চলবে না। তিনি বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, বরং এটি জনগণের স্বার্থে কতটুকু প্রয়োজনীয় আগে তা যাচাই করে নিশ্চিত হতে হবে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, কৃষি প্রণোদনা দুর্নীতির আখড়া। হয় এটি বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, না হয় বন্ধ করে দিতে হবে। উপদেষ্টা এসময় ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে সদস্যদের কল্যাণার্থে এসোসিয়েশন বা সমিতিতে কাজ করার জন্য উপস্থিত কর্মকর্তাদের অনুরোধ করেন।

মতবিনিময় সভায় উপদেষ্টা খুলনা অঞ্চলের কৃষির সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সম্পর্কে অবহিত হন। সভায় জানানো হয়, খুলনা অঞ্চলে কৃষির প্রধান সমস্যা জলাবদ্ধতা। এ সমস্যা দূর করা গেলে এ অঞ্চলে লক্ষাধিক হেক্টর জমি চাষের আওতায় আনা যাবে। জলাবদ্ধতা দূর করতে হলে এ অঞ্চলের ৫০০ কি.মি. দৈর্ঘ্যের ৬৪০টি খাল খনন করা প্রয়োজন।  সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মোঃ মাহমুদুর রহমান, খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক, খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক-সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের খুলনা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com