বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সোনারগাঁয়ে সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আরও তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন পুলিশ। এসময় ছিনতাইকারীদের কাছ থেকে ১৪৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যারমধ্যে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মুঠোফোন রয়েছে বলে জানান পুলিশ।মঙ্গলবার রাতে উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রাকিম মিয়া, আনোয়ার হোসেন ওরফে রাজিব ও মিন্টু মিয়া।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ৮ ডিসেম্বর রবিবার রাতে পিরোজপুর ইউনিয়ন মেঘনা টোল প্লাজা এলাকায় সমন্বয়কদের গাড়িতে ছিনতাইকারীরা হামলা করে মানিব্যাগ, মোবাইল ছিনতাই করেন। পরদিন সোমবার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। সে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চোরাই মোবাইলসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে।আসামিদের বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com