বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

২ দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলার চলাচল শুরু হয়েছে। গত দুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জরুরি খাদ্য পণ্য ও সেন্টমার্টিনের কিছু বাসিন্দাকে নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় দুটি ট্রলার।

টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে পরিস্থিতি বুঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ রাখতে বলা হয়েছিল। এখন সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। মিয়ানমারের গোলাচর এলাকা এড়িয়ে জোয়ারের সময় বাংলাদেশ অংশ দিয়ে ট্রলার চলাচল করছে। আজও দুটি ট্রলার খাদ্য পণ্যসহ কিছু যাত্রী নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনে গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলার চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জরুরি খাদ্য পণ্যসহ দ্বীপের বাসিন্দারা সেন্টমার্টিন যেতে পারবেন।

 

তিনি আরও বলেন, জোয়ারের সময় বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে তারা আসা-যাওয়া করবেন। তবে মিয়ানমারের সীমান্তে কোনো ট্রলার না যাওয়ার জন্য বলা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com