বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ডেকেও স্থগিত করলো মাউশি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা করার কথা জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সভা করার ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় মাউশিতে এ সভা হওয়ার কথা ছিল। তবে শেষ সময়ে এসে সভাটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের প্রশাসন শাখার উপ-পরিচালক মো. শাহজাহান।

তিনি বলেন, ‘আলোচনা সভা করার কথা ছিল। ডিজি স্যার শিক্ষা মন্ত্রণালয়ে বিষয়টি জানিয়েছিলেন। মন্ত্রণালয় থেকে মানা করা হয়েছে বলে জেনেছি। কেন, কী কারণে তা বলতে পারবো না।’

তবে শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যে আলোচনা সভা করতে বলা হয়েছিল, তা বহাল রয়েছে বলে জানান উপ-পরিচালক মো. শাহজাহান।

বিষয়টি নিয়ে জানতে মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এ বি এম রেজাউল করীমকে কল করা হলে তিনি রিসিভ করেননি। পরে তার মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com