বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাণীনগরে প্রণোদনার ১৬০কেজি বীজ জব্দ ও জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে কৃষি প্রণোদনার ১৬০ কেজি ধান ও ভূট্রার বীজ জব্দ করা হয়েছে। এছাড়া বীজ ক্রেতাকে ১৫হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান জানান,কৃষি অফিস থেকে কৃষকদের বিতরনকৃত কৃষি প্রণোদনার ধান ও ভূট্রা বীজ উপজেলার চকমুনু গ্রামের মৃত মুনছুর রহমানের ছেলে বীজ ব্যবসায়ী হাফিজুর রহমান(৪৫) ক্রয় করে মজুত করছেন।

কৃষি অফিস থেকে প্রাপ্ত এমন গোপন সংবাদের ভিত্তিতে চকমুনু এলাকায় অভিযান পরিচালনা করে রাস্তার পাশ থেকে ১৫৪কেজি হাইব্রীড ধানের বীজ এবং ছয় কেজি ভূট্রা বীজ জব্দ করা হয়।

এসময় বীজ ক্রেতা হাফিজুর রহমানকে ২০১৮সালের বীজ আইনের ১১/২৪(২) ধারা অনুযায়ী ১৫হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত বীজগুলো নিষ্পত্তির জন্য কৃষি অফিসের তত্বাবধানে রাখা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com