মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কর্মচারীরা মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজিকে অবরুদ্ধ করে রাখলেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।আউটসোর্সিংয়ের ৩১৪ পদের নিয়োগ আটকে থাকায় তাকে অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা।

রোববার সকালে অধিদপ্তরের বিক্ষুব্ধ কর্মীরা সরাসরি ডিজির কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় উত্তেজিত কর্মীরা নিয়োগের বিষয়ে পরিষ্কার জবাব দাবি করেন।

কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরও এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তাদের পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না।

তারা অভিযোগ করেন, নিয়োগ না হওয়ায় কর্মক্ষেত্রে চাপ ক্রমশ বাড়ছে। অনেক গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে, অথচ কর্তৃপক্ষ তাদের সমস্যার কোনো সুরাহা করছে না।

অবরুদ্ধ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিজি খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য চাইলে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এঘটনায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঠিকাদারদের টেন্ডার জমা দেওয়া নিয়ে ঝামেলা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com