সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

দায়িত্ব নিল চাউল কল মালিক গ্রুপের নির্বাচিত কমিটি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির নেতারা শপথ ও দায়িত্বভার গ্রহণ করেছেন। গত বুধবার রাতে শহরের স্কাই ভিউ ইন রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে তারা তাদের দায়িত্বভার গ্রহণ করেন।
এ উপলক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মালিক গ্রুপের নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আমিনুল ইসলাম সেন্টু।
২০২৪-২০২৬ মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচনে কমিটির সভাপতি হয়েছেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আনোয়ার অটোরাইস মিলের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মফিজ অটোরাইস মিলের স্বত্বাধিকারী মো. মফিজ উদ্দিন। এছাড়া নবাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. আকবর হোসেনকে সিনিয়র সহসভাপতি করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সাগর, আদর্শ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদিকুল ইসলাম, রমজান আলী, সাহেব অটোরাইস মিলের স্বত্বাধিকারী সাহেব আলীসহ অন্যান্য অটোরাইস মিলের স্বত্বাধিকারীগণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com