মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা, আসামিদের রিমান্ড চাইবে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

দক্ষিণ কেরানীগঞ্জ চুলকুঠিয়া জিনজিরা শাখার রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন। মামলায় আটক তিন ডাকাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। এই মামলায় আটক তিন ডাকাতকে আসামি করা হয়েছে। তিন আসামিকে সাত দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বৃহ্স্পতিবার (১৯ ডিসেম্বর) কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করে তিন কিশোর। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করার পর তাদের কাছে ১৮ লাখ নগদ টাকা এবং চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছুরি পাওয়া যায়। তারা হলেন- মো. লিয়ন মোল্লা নীরব, মো. আরাফাত ও সিফাত। তিনজনই কেরানীগঞ্জের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com