মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজধানীর কদমতলীতে মুরাদপুর বাজার এলাকায় পানির রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বাদল (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রানা জানান, আমার ভাই কদমতলী থানার মুরাদপুর প্রকার বাজার রাতুল মিয়ার বাড়ির নিচ তলায় পানির রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করার জন্য নামেন। এরপর ওই ট্যাংকির পানিতেই তিনি ডুবে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আমার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com