মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ শুরু: স্বস্তিতে কৃষক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের কুনিয়ার হাওরে পাকা রাস্তার মাথা থেকে বলদা খেয়াঘাট পর্যন্ত ডুবন্ত বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।

দুই তিন দিনের মধ্যে বাকি সবগুলো বাঁধের কাজ শুরু করার আশ্বাস কর্তৃপক্ষের।

বড়িবাড়ি ইউনিয়নের কৃষক তোফায়েল মিয়া বলেন, বাঁধের কাজ শুরু হয়েছে আমরা এতে খুশি। বাঁধটা ঠিকমতো মেরামত হলে আগাম বন্যার পানিতে ফসল নষ্ট হবে না। বাঁধের উপর কৃষকদের একমাত্র ফসলটা নির্ভর করে।

কৃষক বশির উদ্দিন বলেন, বাঁধের কাজের পাশাপাশি নদীগুলো খনন করা দরকার। নদীগুলোতে পলিমাটি পড়ে ভরাট হয়ে গেছে যার ফলে আগাম পানি আসলেই নদী ভরে জমিতে পানি উঠে যায়। আমাদের কৃষকদের দাবি তাড়াতাড়ি সবগুলো নদী খনন করার জন্য।

কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম জানান, হাওর থেকে পানি দেরিতে নামার ফলে বাঁধ নির্মাণ কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। আমরা মাঠ পর্যায়ে থেকে চেষ্টা করতেছি যথাযথ সময়ের মধ্যে সকল বাঁধের কাজ শেষ করার জন্য। চলতি বছরের ইটনা উপজেলায় ৯টি ইউনিয়নে বিভিন্ন হাওরে পিআইসির মাধ্যমে ৪০ টি ডুবন্ত বাঁধ পূর্ণ নির্মাণ কাজ চলছে।

উল্লেখ্য, ফসল রক্ষা বাঁধের কাজ আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com