
বিডি ঢাকা ডেস্ক
ঢাকার ধামরাইয়ে কালামপুর থেকে সাটুরিয়া আঞ্চলিক সড়কের রামরাবন এলাকায় তেলবাহী ট্রাক চাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র তপু মনি দাস (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছেন। এই ঘটনায় ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে কালামপুর থেকে সাটুরিয়া আঞ্চলিক সড়কের রামরাবন এলাকায় দূর্ঘটনাটি ঘটে। তপু মনি দাস প্রত্যশা আর্দশ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
নিহত তপু মনি দাসের বাড়ি ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের অজিত মনি দাসের ছেলে। আটককৃত ট্রাক ড্রাইভার ইসলাম হোসেন (৪০), ও হেলপার সিয়াম হোসেন (৩০)।
স্থানীয়রা জানান, সাটুরিয়া থেকে কালামপুরগামী একটি তৈলবাহী ট্রাক রামরাবন এলাকায় পৌছালে স্কুল ছাত্র তপু বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এই বিষয়ে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অমল রায় বলেন, তেলবাহী টাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করেছেন এলাকাবাস। নিহতের পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।